ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,৯৮৩

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার ডেঙ্গুতে ৯ জন করে মারা যায়।


সবশেষ গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এদের মধ্যে ৭৩৮ জন হচ্ছেন ঢাকার বাসিন্দা।সেইসাথে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪৫ জন রোগী।


আজ শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৮৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৯৭ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৯ হাজার ৪৯৯ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑